Skip to content
Canadian National Multimedia Newsgroup Canadian National Multimedia Newsgroup
  • Home
  • About Us
    • Privacy Policy
  • Your Preferences
    • Editorials
    • Gastronomy
    • Health & Medicine
    • Interviews
    • Community
    • News Updates
    • Opinion
    • Podcasts & Videos
    • Politics
    • Show Biz
    • Sport
  • Contact Us
Canadian National Multimedia Newsgroup
Canadian National Multimedia Newsgroup

টরন্টোয় সাড়ে তিনশ’র বেশি জায়গায় কোভিড-১৯ টিকার ব্যবস্থা হচ্ছে মোহাম্মদ আলী বোখারী, সিএনএমজি নিউজ, টরন্টো

Muhammad Ali Bukhari, March 8, 2021August 25, 2023

টরন্টো সিটির ২০ লাখ ৯৩ হাজার বাসিন্দার মাঝে কোভিড-১৯ টিকাদান দ্রুত ত্বরান্নয়নের লক্ষে মেয়র জন টোরি আজ জানিয়েছেন যে, একটি সমন্বিত টিকাদান কার্যক্রমের অধীনে ফার্মেসিগুলোর উপর দায়িত্ব ন্যস্ত করা হবে। তার ভাষায়, ‘এটি একটি দলবদ্ধ কর্মপ্রয়াস এবং আমি বিশ্বাস করি যে দলবদ্ধতার কথা আজ আমরা আলোচনা করছি, তা শুধুই সূচনাকারীদের জন্য, যা আপনারা দ্রুতই শহরময় দেখতে পাবেন।

তথাপি যে সমন্বিত টিকাদান কার্যক্রমের তালিকা এর আগে টরন্টো সিটির কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে সিটির তত্ত্বাবধানে নয়টি ছাড়াও হাসপাতালে ৪৯টি, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ৪৬টি এবং ফার্মেসিতে ২৪৯টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে।

এই সিটি কর্মকর্তরা বলেছেন, তাদের একটি সুগঠিত দল ভ্রাম্যমান ও পপ-আপ ক্লিনিক হিসেবে শহরের সর্বত্র কাজ করবে, বিশেষ করে সেই সকল এলাকায়, যেখানে কোভিড-১৯ সংক্রমণ বা প্রার্দুভাব সবচেয়ে বেশি দেখা দিয়েছে।

ইতিমধ্যে টিকাদানের জন্য পরিকল্পিত পন্থায় কাজ এগিয়ে নেয়া হচ্ছে, যার মাঝে ডাউনটাউনের মেট্রো টরন্টো কনভেনশন সেন্টার, নর্থ ইয়র্কের মিচেল ফিল্ড কমিউনিটি সেন্টার, নর্থ টরন্টো মেমোরিয়াল কমিউনিটি সেন্টার, কারমিন স্টেফানো কমিউনিটি সেন্টার ও ক্লোভারডেল মল উল্লেখযোগ্য।

গত সপ্তাহে দমকল বাহিনী প্রধান ম্যাথিউ পেগ, যিনি কোভিড-১৯ মহামারি সংক্রান্ত জরুরি তৎপরতায় নেতৃত্ব দিচ্ছেন, তিনি সাংবাদিকদের জানিয়েছেন এই ক্লিনিকগুলো সমগ্র সিটি বিস্তৃত ক্লিনিকের ‘সমন্বিত কার্যক্রমের মেরুদন্ড’ হিসেবে কাজ করবে; যা এখন ধাঁধাঁ তুল্য হলেও প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং সেজন্য টিকাদান কেন্দ্রে টিকার কার্যক্রম পরিচালনায় ১,৪০০ কর্মচারিকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়েছে।

কিন্তু সিটি কর্মকর্তারা ১৪০টি কমিউনিটি সংস্থার সঙ্গে সহযোগিতার বন্ধনে আবদ্ধ থাকায় ধারাবাহিকভাবে লক্ষ্যগত কর্মসাধন করে যাচ্ছেন, বিশেষত যাতে সবচেয়ে আক্রান্ত এলাকায় টিকাদানের কর্মসূচিটি সম্ভবপর হয়ে ওঠে।

পাশাপাশি প্রাদেশিক সরকার বলেছে, তারা দ্বিতীয় ধাপের কার্যক্রমে অতিরিক্ত ৭৫ লাখ জনগোষ্ঠির মাঝে টিকাদান কার্যক্রম পরিচালনা করতে চায়, যা জুন মাস অবধি চলবে।

এক্ষেত্রে ইয়র্কসহ বেশ কয়েকটি জনস্বাস্থ্য কেন্দ্রে ৮০ ঊর্ধ্ব বয়সীদের আগাম অ্যাপয়নমেন্ট দেয়া শুরু হলেও জনসংখ্যার দিক বিবেচনায় টরন্টো সিটির কর্মকর্তারা এখনই তা দিতে অপারগতা প্রকাশ করেছেন।

তাদের কথা, তারা হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় রক্ষা করে জনসংখ্যায় বিদ্যমান ব্যক্তি, যাদের টিকাদানের জন্য যোগাযোগ ও টিকার প্রস্তাব দেয়া হয়েছে, সেই ‘বিশেষ উপ জনসংখ্যার’ উপর কাজ করে চলেছেন।

Bengali Community bengalicommunityআলীকোভিড-১৯জায়গায়টরন্টোটরন্টোয়টিকারতিনশ’রনিউজ,বেশিবোখারী,ব্যবস্থামোহাম্মদসাড়েসিএনএমজিহচ্ছে

Post navigation

Previous post
Next post

Related Posts

Terra do bacalhau

October 1, 2021August 25, 2023

…

Read More

অটোয়ার ২,০০০ পরিদর্শক চাই, থাকছে বাড়ী মালিকদের জন্য ৫ হাজার ডলারের অনুদান

May 18, 2021August 25, 2023

…

Read More

CORRIERE CANADESE / La comunità italiana sotto i riflettori

June 19, 2023August 25, 2023

…

Read More

Latest Articles

  • La police de Toronto démantèle un vaste réseau de produits contrefaits liés à la Coupe du monde June 1, 2026
  • Toronto Police seize $3.5 million in fake World Cup merchandise days before kickoff June 1, 2026
  • CORRIERE CANADESE / “Un dibattito d’emergenza sulla recessione” June 1, 2026
  • CORRIERE CANADESE / Elimination of International Languages Day Programs June 1, 2026
  • CORRIERE CANADESE / Nuova legge per le scuole: inclusione a parole, esclusione nei fatti June 1, 2026

Search Articles by Date

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« May    

Our Sponsors

Lido Construction Pascale_Di_Poce
©2026 Canadian National Multimedia Newsgroup | WordPress Theme by SuperbThemes