Skip to content
Canadian National Multimedia Newsgroup Canadian National Multimedia Newsgroup
  • Home
  • About Us
    • Privacy Policy
  • Your Preferences
    • Editorials
    • Gastronomy
    • Health & Medicine
    • Interviews
    • Community
    • News Updates
    • Opinion
    • Podcasts & Videos
    • Politics
    • Show Biz
    • Sport
  • Contact Us
Canadian National Multimedia Newsgroup
Canadian National Multimedia Newsgroup

নার্সিং সপ্তাহ পালনে টিকাকরণে ব্যস্ততম সময় কাটিয়েছে জিটিএইচএ

Muhammad Ali Bukhari, May 11, 2021August 25, 2023
National Nurses Week. Thank you nurses. Medical and health care concept. Fighters against viruses and diseases. In honour of the doctors. Celebrated annual in United States. Vector illustration poster

টরন্টো, মে ১০: বৃহত্তর টরন্টো ও হ্যামিল্টন এলাকার ১১টি পৌর কর্তৃপক্ষ আজ তাদের নিয়মিত এক সাপ্তাহিক সভায় চলমান করোনা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জাতীয় নার্সিং সপ্তাহ পালন উপলক্ষে সকল নার্স ও স্বাস্থ্যকর্মীর প্রতি তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তারা উপলব্ধি করেছেন, কোভিড পরিস্থিতি স্বস্তিদায়ক পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে টিকাকরণ প্রক্রিয়াও বিস্তৃত হচ্ছে। সেজন্য বিধিনিষেধ প্রতিপালনে অধিবাসীদের ধৈর্য্যের প্রতিও তারা সপ্রশংস। এই সকল পৌর কর্তৃপক্ষ করোনার বিস্তার রোধের পাশাপাশি অতি সংক্রমণ এলাকায় টিকাকরণের গুরুত্বপূর্ণ দায়িত্বটি পরিচালনা করছে। এতে মেয়র ও চেয়ারম্যানবৃন্দ তাদের পুর্ণব্যক্ত অঙ্গীকারের সঙ্গে ঝুঁকি ও উপকারিতার দিকটি নাগরিক অবস্থান থেকে তত্ত্বাবধান করে যাচ্ছেন।

তাই ওই সপ্তাহ পালনে জিটিএইচএ’র মেয়র ও চেয়ারম্যানবৃন্দ এ যাবতকালে সর্বাধিক টিকাকরণের ব্যস্ততম সময় অতিবাহিত করেছেন। তারা অতি সংক্রমণ এলাকায় কাজের ক্ষেত্রে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের অব্যাহত যোগানকে প্রশংসাসূচক উপলব্ধি করে সামনের দিনগুলোতে উপর্যুপরি যোগানকে সম্ভাব্য দ্রুততম সময়ে টিকাকরণে সহায়তা হিসেবে ব্যবহার করতে পারবেন বলে আশাবাদী। একই সঙ্গে তাদের উৎকন্ঠা অন্টারিও প্রিমিয়ার ডাঘ ফোর্ড কর্তৃক ৬৫ শতাংশ অধিবাসীকে চলতি মে মাস শেষ হতেই কী করে টিকাকরণ করবেন। নির্দ্বিধায় সেটা কেবল অতিরিক্ত যোগানেই সম্ভব। এতে তারা প্রত্যাশা করছেন প্রতিষেধক টিকা সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার স্বচ্ছতাপূর্ণ ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেবেন।

বর্তমানে পূর্বাভাসপূর্ণ প্রাদেশিক নির্দেশনার কারণে টিকাকরণের কাজটি তুলনামূলক সহজসাধ্য উপায়ে এগিয়ে চলেছে। কেননা তাতে বিভিন্ন বয়স, পেশাগত দিক ও স্বাস্থ্যগত উপযোগিতার দিকটি সুবিন্যস্ত থাকায় টিকাকরণ সহজতর হয়েছে। এতে তারা বিশ্বাস করেন, মানুষ আগেভাগেই তাদের টিকা গ্রহণের বিষয়ে জেনে যাওয়ায় প্রত্যাশা ও সময়-সুযোগ বের করার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থাপনা সাযুজ্যপূর্ণ হয়েছে।

বর্তমানে জিটিএইচএ এলকার মেয়র ও চেয়ারম্যানবৃন্দ প্রদেশের কাছে স্টে-এট্-হোম সংশ্লিষ্ট বিধিনিষেধ ও সেই সংক্রান্ত পূর্বাভাস জানতে অতীব আগ্রহী। তাই ভিক্টোরিয়া ডে উইক-এন্ড এগিয়ে আসার সঙ্গে মানুষ স্বাভাবিক অর্থেই ব্যবসা-বানিজ্য খোলার সঙ্গে তাদের জীবানাচার ও বিনোদন পরিকল্পনার ক্ষেত্রে কী পরিস্থিতি হবে, তা জানতে বিষম ব্যাকুল। তাই তাদের প্রত্যাশা অন্টারিও প্রাদেশিক সরকার ওই সংক্রান্ত স্বচ্ছ ধারণা দেবার পাশাপাশি আদৌ জনস্বাস্থ্য বিবেচনায় তা আবারও বাড়ানো হবে কিনা, জানতে চায়।           

Bengali Health & Medicine bengalihealthmedicineproperty="og:image"কাটিয়েছেজিটিএইচএটিকাকরণেনার্সিংপালনেব্যস্ততমসপ্তাহসময়

Post navigation

Previous post
Next post

Related Posts

অন্টারিও প্রদেশে তৃতীয় ঢেউয়ের মাঝে ২৮ দিনের লকডাউন ঘোষিত মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ

April 1, 2021August 25, 2023

…

Read More

Kanadas Gesundheitsministerium schlägt ein Verbot der Produktion und des Verkaufs der meisten Dampfaromen vor

June 21, 2021August 25, 2023

…

Read More

Toronto, Peel and North Bay-Parry Sound Public Health Regions Returning to Strengthened COVID-19 Response Framework

March 5, 2021August 25, 2023

…

Read More

Latest Articles

  • Du Canada à Rome sur les traces de Cabot : Maioni à la barre de la JCU pour l’ouvrir au monde July 24, 2026
  • From Canada to Rome along Cabot’s routes: Antonia Maioni at the helm of JCU, taking it to the world July 24, 2026
  • CORRIERE CANADESE / Cooling Rome with Cinema July 24, 2026
  • CORRIERE CANADESE / A Roma il Cinema rinfresca il corpo e l’anima July 24, 2026
  • CORRIERE CANADESE / “Il Canada farà tutto il necessario contro la minaccia delle tariffe” July 24, 2026

Search Articles by Date

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
« Jun    

Our Sponsors

Lido Construction Pascale_Di_Poce
©2026 Canadian National Multimedia Newsgroup | WordPress Theme by SuperbThemes