Skip to content
Canadian National Multimedia Newsgroup Canadian National Multimedia Newsgroup
  • Home
  • About Us
    • Privacy Policy
  • Your Preferences
    • Editorials
    • Gastronomy
    • Health & Medicine
    • Interviews
    • Community
    • News Updates
    • Opinion
    • Podcasts & Videos
    • Politics
    • Show Biz
    • Sport
  • Contact Us
Canadian National Multimedia Newsgroup
Canadian National Multimedia Newsgroup

কিংস্টনে ঘৃণাজনিত বিদ্বেষের শিকার দুই মুসলিম নারী

Muhammad Ali Bukhari, June 18, 2021August 25, 2023

টরন্টো, জুন ১৮: গতকাল অপরাহ্নে অন্টারিও প্রদেশের কিংস্টনে দুই মুসলিম নারী ঘৃণাজনিত বিদ্বেষের শিকার হয়েছেন বলে জানিয়েছে গ্লোবাল নিউজ টেলিভিশন।

ঘটনায় জানা যায়, এতে কিংস্টন এলাকার ডিভিশন স্ট্রিটের কানাডিয়ান টায়ার স্টোরে জেনা বাদাউয়ি ও তার মা অপর এক শ্বেতাঙ্গ নারী ক্রেতা কর্তৃক ঘৃণাজনিত গালাগালের শিকার হয়েছেন। জেনার বর্ণনা মতে, সে এখনও হতবাক এই ভেবে যে, সেখানে কার্বসাইড পরিষেবার লাইনে দাঁড়িয়ে কি করে এক আগন্তক মহিলার আক্রমণের শিকার হয়েছেন। তার ভাষায়, ‘তিনি আমাদের দিকে ফিরে তাকিয়ে গালাগাল দেয়া শুরু করলেন, বললেন আমরা শ্বেতাঙ্গ নই, এটা আমাদের জায়গা নয়।’

ওই মুসলিম মহিলাদ্বয়ের মাথায় হিজাব ছিল এবং তাতে সহজেই তাদের ধর্মবিশ্বাসটি প্রতিভাত। এই ঘটনার সূত্রপাত তখনই ঘটলো, যেখানে অন্টারিও প্রদেশের লন্ডনে দু-সপ্তাহ আগে ঘৃণার শিকার হয়ে একটি পরিবারের চার জনের প্রাণ গেছে এবং একটি শিশু চিরতরে অনাথ হয়েছে।

এই ঘটনা কিংস্টন পুলিশকে জানানো হলে পুলিশ ওই ৪৫ বছরের মহিলার বিরুদ্ধে ঘৃণা সংশ্লিষ্ট অভিযোগ দায়ের করেছে এবং সে মতে তা লিপিবদ্ধ করেছে। এতে গ্লোবাল নিউজকে সার্জেন্ট স্টিভ কুপম্যান বলেছেন, ‘এ ধরণের ঘটনা আমরা গুরুত্ব সহকারে গ্রহণ করে থাকি। তাই এটাকে আমরা ঘৃণাজনিত অপরাধ হিসেবে নিয়েছি। এজন্য আমাদের দপ্তরে একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তা রয়েছেন, যিনি সমতা, বৈচিত্র্যতা ও একান্নবর্তীতার বিষয়গুলো তদারকি করে থাকেন।’

ইতিমধ্যে কানাডিয়ান টায়ার স্টোরের কর্মচারিরা বিষয়টি জেনে থাকলেও পুলিশি তদন্ত চলছে বিধায় তারা কোনো প্রকার মুখ খোলেননি।

তবে সার্জেন্ট কুপম্যান আহ্বান জানিয়ে বলেছেন, কেউ এ ধরণের আক্রমণের শিকার হলে তাদের যেন জানানো হয়। তার কথা, ‘এ ধরণের ঘটনা সচরচর আগন্তকের মাঝেই ঘটে থাকে। এটা পারিপার্শ্বিক অবস্থার শিকার মানুষের জন্য নেহায়তই দুর্ভাগ্যজনক, তাই আমরা সেটিকে গুরুত্ব সহকারে গ্রহণ করেছি। এটা কেবল পুলিশের প্রেক্ষাপট বিবেচনায় দেখলেই চলবে না, অপরাধ বিচারের প্রেক্ষাপট থেকেও দেখতে হবে যে, এটা ঘৃণাজনিত অপরাধ; কেননা এটা কোনো কিছু উস্কে দেবার মতো ঘটনা। আর যখন সাজার বিষয়টি আসে, তখন উপযুক্ত ব্যবস্থাটাই, আমার দৃষ্টিতে অতীব গুরুত্বে নেয়া উচিত।’

জেনার এখন বিশ্বাস তাদের এই ঘটনা সচেতনতার পাশাপশি প্রতিরোধ গড়বে। তার ভাষায়, ‘আমার প্রত্যাশা বর্ণবিদ্বেষের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে এবং প্রত্যেকের অবস্থান থেকে যতটা সম্ভব সেটাই করা চাই।’

Pic from pixabay.com

Bengali Canada News Updates bengalicanadá”newsupdatesকিংস্টনেঘৃণাজনিতদুইনারীবিদ্বেষেরমুসলিমশিকার

Post navigation

Previous post
Next post

Related Posts

Covid-19 Updates

Status update of Covid-19 cases worldwide

July 8, 2021August 25, 2023

…

Read More
Canada

Apec, no official meeting between Trudeau and Jinping

November 19, 2023November 19, 2023

…

Read More

Comites, ecco tutti i nomi dei candidati

October 18, 2021August 25, 2023

…

Read More

Latest Articles

  • CORRIERE CANADESE / Il taccuino mundial del Corriere – Il cooling break, un miliardo (di dollari) di buoni motivi per stravolgere il calcio June 25, 2026
  • CORRIERE CANADESE / Cusma, l’accordo è sempre più lontano June 25, 2026
  • CORRIERE CANADESE / Building bridges through the Italian language June 25, 2026
  • CORRIERE CANADESE / Costruire ponti attraverso lo studio della lingua italiana June 25, 2026
  • CORRIERE CANADESE / Bellocchio’s Enduring Global Influence June 24, 2026

Search Articles by Date

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« May    

Our Sponsors

Lido Construction Pascale_Di_Poce
©2026 Canadian National Multimedia Newsgroup | WordPress Theme by SuperbThemes