Skip to content
Canadian National Multimedia Newsgroup Canadian National Multimedia Newsgroup
  • Home
  • About Us
    • Privacy Policy
  • Your Preferences
    • Editorials
    • Gastronomy
    • Health & Medicine
    • Interviews
    • Community
    • News Updates
    • Opinion
    • Podcasts & Videos
    • Politics
    • Show Biz
    • Sport
  • Contact Us
Canadian National Multimedia Newsgroup
Canadian National Multimedia Newsgroup

কোভিড টিকা নিতে উৎসাহ জুগিয়েছেন টরন্টোসহ ১১ শহরের মেয়র মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ

Muhammad Ali Bukhari, March 16, 2021August 25, 2023

টরন্টো – গত সোমবার বৃহত্তর টরন্টো ও হ্যামিল্টন এলাকার ১১টি শহররের মেয়র ও চেয়ারম্যানবৃন্দ তাদের সাপ্তাহিক সভায় চলমান কোভিড মহামারি পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এই ১১টি অঞ্চলকে সংক্ষেপে ‘জিটিএইচএ’ বলা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানা গেছে।

তারা বলেন, জিটিএইচএ’র বাসিন্দাদের জন্য এই মেয়র ও চেয়ারম্যানরা প্রাদেশিক ও ফেডারেল সরকারের সঙ্গে একাত্ম হয়ে কোভিড-১৯ টিকা প্রদানে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। এতে ফেডারেল সরকার কোভিড-১৯ এর টিকা সংগ্রহ ও সরবরাহে নিয়োজিত, যেখানে প্রাদেশিক সরকার টিকা প্রদানের যাবতীয় কাঠামো প্রণয়নের দায়িত্ব নিয়েছে এবং পৌর কর্তৃপক্ষ মানুষের দেহে সরেজমিনে ওই টিকা প্রয়োগের ব্যবস্থাপনায় অঙ্গীকারাবদ্ধ। একই সঙ্গে তারা বলেন, টিকা সরবরাহ নিশ্চিত হওয়ার সঙ্গে তা বাস্তবায়ন করার জন্য তারা প্রস্তুত রয়েছেন।

এখন পর্যন্ত জিটিএইচএ’র এই পৌর কর্তৃপক্ষ সহযোগি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সমন্বয় রক্ষা করে ৮০ ঊর্ধ্ব বয়সীদের জন্য টিকা সরবরাহ নিশ্চিত করে যাচ্ছেন। তবে তারা বলেন, এই টিকা প্রদানের বিষয়টি সরবরাহের উপর ভিত্তি করে একটি বড় ইস্যু হিসেবেই প্রতিপন্ন হবে, কেননা তাতে সরবরাহ সংখ্যা ও নির্ভরযোগ্যতার উজ্জ্বলটি আবদ্ধ।

এই মেয়র ও চেয়ারম্যানবৃন্দ তাদের সকল অধিবাসীকে দ্রুত টিকা নেয়ার ক্ষেত্রে সর্বাত্মক আহ্বান জানিয়েছেন, যখনই যেখানে তাদের উপযুক্ততা ও সরবরাহ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে বলেন, এই টিকাদানের বিষয়টি সময়সাপেক্ষ বিষয়, তাই পরের সপ্তাহে অনুষ্ঠিতব্য ‘সেন্ট প্যাটিক্স ডে’-কে কেন্দ্র করে বাসিন্দারা প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি পরিহারযোগ্য বিষয়গুলো গুরুত্ব দিয়ে চলবেন।

তারা বলেন, টিকা গ্রহণের সঙ্গে ওই বিধিবিধানগুলো মেনে চলার সঙ্গে তারা তাদের প্রিয়জনকে রক্ষা দিতে পারবেন, পাশাপাশি কোভিড-১৯ বিস্তৃতি রোধের সঙ্গে সমগ্র জিটিএইচএ এলাকাটি পুরোপুরি আবারও উন্মুক্ত করায় সহযোগিতা জোগাবেন।

Bengali Covid-19 Updates ১১bengalicovid-19updatesআলীউৎসাহকোভিডজুগিয়েছেনটরন্টোসহটিকানিউজ,নিতেবোখারী,মেয়রমোহাম্মদশহরেরসিএনএমএনজি

Post navigation

Previous post
Next post

Related Posts

Covid-19 Updates

Daily update of Ontario’s Covid-19 Vaccination Campaign

March 9, 2022August 25, 2023

…

Read More

Gestione della pandemia, Canada promosso

June 28, 2022August 25, 2023

…

Read More
Canada

Virus, another 32 deaths in Ontario: 63 in two days

May 5, 2022August 25, 2023

…

Read More

Latest Articles

  • CORRIERE CANADESE / Il taccuino mundial del Corriere – Il Mondiale infantinizzato pronto a volare a quota 64 July 13, 2026
  • CORRIERE CANADESE / Bozza d’accordo Unifor-Ford ma “l’effetto Toyota spaventa” July 13, 2026
  • CORRIERE CANADESE / Depriving Parents of their Constitutional Rights July 13, 2026
  • CORRIERE CANADESE / Privare i genitori dei loro diritti costituzionali July 13, 2026
  • CORRIERE CANADESE / Love’s Mythic Metamorphosis July 10, 2026

Search Articles by Date

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
« Jun    

Our Sponsors

Lido Construction Pascale_Di_Poce
©2026 Canadian National Multimedia Newsgroup | WordPress Theme by SuperbThemes