Skip to content
Canadian National Multimedia Newsgroup Canadian National Multimedia Newsgroup
  • Home
  • About Us
    • Privacy Policy
  • Your Preferences
    • Editorials
    • Gastronomy
    • Health & Medicine
    • Interviews
    • Community
    • News Updates
    • Opinion
    • Podcasts & Videos
    • Politics
    • Show Biz
    • Sport
  • Contact Us
Canadian National Multimedia Newsgroup
Canadian National Multimedia Newsgroup

কানাডার কোর্টে বাংলাদেশে আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি প্রমাণীত

Muhammad Ali Bukhari, August 18, 2023

OTTAWA – শরণার্থী বর্হিভূত বাংলাদেশের জনৈক শাহীন সরকার নামের এক ব্যক্তির অনুমোদিত আইনি পূর্নমূল্যায়ণ রায়ে কানাডার ফেডারেল কোর্টের বিচারক হেনরি এস. ব্রাউন লিখেছেন, ক্ষমতাসীন রাজনৈতিক আওয়ামী লীগ সদস্যবৃন্দ কতৃর্ক ওই ব্যক্তির পারিবারিক মুদি দোকান চাঁদাবাজির কবলে পড়েছে। যদিও ওই রায়টি ২০২২ সালের ৩ অক্টোবর রাজধানী অটোয়ায় প্রদান করা হয়, তথাপি তা অনুবাদ আকারে জনসমক্ষে প্রকাশ পেয়েছে গত ১৬ আগস্ট, ২০২৩। 

ওই বিচারক রায়ের সত্যাসত্য অংশের ৫ থেকে ৯ অনুচ্ছেদে লিখেছেন, আবেদনকারী বাংলাদেশ থেকে আসা ৩৯ বছর বয়সী। আরপিডি [রিফ্যুজি প্রটেক্টশন ডিভিশন] প্রমাণ পেয়েছে ওই ব্যক্তির পারিবারিক মুদি দোকান ক্ষমতাসীন রাজনৈতিক আওয়ামী লীগ সদস্যবৃন্দ কতৃর্ক চাঁদাবাজির কবলে পড়েছে। ২০০৬ সালের ১৫ জানুয়ারি থেকে আবেদনকারী তিনটি ঘটনার মুখোমুখি হয়েছেন। সে সময় আপদ লোকগুলো তার দোকানে হাজির হয়ে তিন লাখ টাকা দাবি করে। সেটি প্রদানে অনীহা প্রকাশ করলে আবেদনকারীকে লোহার রড দিয়ে পিটিয়ে অজ্ঞান করা হয়।

সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে আরপিডি প্রমাণাদিসহ আবেদনকারীর মৌখিক জবানবন্দি নেয়, যা সত্যাসত্য হিসেবে গৃহীত হয়। আবেদনকারী ২০০৬ সালের ১০ মার্চ এক বন্ধুর সঙ্গে বাড়ী ফেরার পথে মুখে ঘুষি খায়। এতে তাকে আবারও চিকিৎসা গ্রহণ করতে হয়। এক্ষেত্রেও আরপিডি প্রমাণাদিসহ তার মৌখিক জবানবন্দি নেয়, যা সত্যাসত্য হিসেবে গৃহীত হয়। ২০০৬ সালের ২৭ জুলাই আবেদনকারী ১০ দিনের মধ্যে তিন লাখ টাকা প্রদানের জন্য ফোন কল পায়, যেখানে তাকে পুলিশের অপরাধ ও সন্ত্রাস দমনকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কাছে তুলে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়। এতেও আরপিডি প্রমাণাদিসহ তার মৌখিক জবানবন্দি নেয়, যা সত্যাসত্য হিসেবে গৃহীত হয়। এই সকল বিষয়ে আবেদনকারী আরপিডি’র কাছে স্বীকারোক্তি দিয়েছে, যা তার বেসিস অব ক্লেইমে (বিওসি) সন্নিবেশিত রয়েছে।

এই রায়টি দেখতে কিংবা পিডিএফ কপি (click here) ডাউনলোড করতে অনলাইনে ফেডারেল কোর্ট অব কানাডার ডিসিশন আর্কাইভে গিয়ে ডকেট: আইএমএম—৬৭৭৭—২১, সাইটেশন: ২০২২ এফসি ১৩৬৭ এবং শাহীন সরকার ও দ্য মিনিস্টার অব সিটিজেনশীপ অ্যানড ইমিগ্রেশন লিখতে হবে।

Link: https://decisions.fct-cf.gc.ca/fc-cf/decisions/en/item/522249/index.do

 

Bengali Canada News Updates bengalicanadá”newsupdatesআওয়ামীকানাডারকোর্টেচাঁদাবাজিপ্রমাণীতবাংলাদেশেবিরুদ্ধেলীগসদস্যদের

Post navigation

Previous post
Next post

Related Posts

Arts & Culture

Parthenope, Coming of Age in Napoli

November 24, 2024November 24, 2024

…

Read More
Canada

CORRIERE CANADESE / Incubo traffico, Utah Hockey Club a piedi alla Scotiabank Arena

November 26, 2024

…

Read More

Ristoratori italiani in piazza a Vancouver:
“Chiudere i locali non è la soluzione”

April 3, 2021August 25, 2023

…

Read More

Latest Articles

  • CORRIERE CANADESE / Class and Chaos on Lake Maggiore August 27, 2026
  • CORRIERE CANADESE / Classe e Caos sul Lago Maggiore August 27, 2026
  • CORRIERE CANADESE / Guerra commerciale, arriva l’arma a doppio taglio dei dazi August 27, 2026
  • CORRIERE CANADESE / Give to Caesar what is Caesar’s and to God what is God’s August 27, 2026
  • CORRIERE CANADESE / Il patriottismo permette di dare a Cesare quel che è di Cesare e a Dio quel che è di Dio August 27, 2026

Search Articles by Date

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
« Jul    

Our Sponsors

Lido Construction Pascale_Di_Poce
©2026 Canadian National Multimedia Newsgroup | WordPress Theme by SuperbThemes