Skip to content
Canadian National Multimedia Newsgroup Canadian National Multimedia Newsgroup
  • Home
  • About Us
    • Privacy Policy
  • Your Preferences
    • Editorials
    • Gastronomy
    • Health & Medicine
    • Interviews
    • Community
    • News Updates
    • Opinion
    • Podcasts & Videos
    • Politics
    • Show Biz
    • Sport
  • Contact Us
Canadian National Multimedia Newsgroup
Canadian National Multimedia Newsgroup

ভারতে ভ্যাকসিন নেওয়ার পর ১৮০ জনের মৃত্যু

Muhammad Ali Bukhari, April 13, 2021August 25, 2023

টরন্টো, এপ্রিল ১৩: করোনাভাইরাস মহামারিতে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে গত এক সপ্তাহে পাঁচবার শনাক্তের রেকর্ড ভেঙেছে। প্রথম ঢেউয়ে দৈনিক শনাক্ত লাখের ঘর না ছাড়ালেও এবার তা ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে ভ্যাকসিন কর্মসূচিতে গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। তবে ন্যাশনাল অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে ভ্যাকসিন কর্মসূচির নেতিবাচক প্রভাব। সংস্থাটির মতে, দেশটিতে ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু হয়েছে ১৮০ জনের। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।

 সংস্থাটির প্রতিবেদন অনুসারে, ৩১ মার্চ পর্যন্ত ভ্যাকসিন নেওয়ার পর ১৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৫ শতাংশেরই মৃত্যু হয়েছে ভ্যাকসিন নেওয়ার তিন দিনের মধ্যে। তবে ভ্যাকসিন নেওয়ার কারণেই এসব মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি।

এখন পর্যন্ত ভারতে ভ্যাকসিন নেওয়ার পর প্রায় ৬১৭ টি ‘গুরুতর অসুস্থ’ হওয়ার ঘটনা সামনে এসেছে।

খবরে বলা হয়েছে, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতে ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যুর ক্ষেত্রে প্রচুর মিল দেখা গিয়েছে। ইউরোপীয় মেডিসিন্স এজেন্সির মতোই ভ্যাকসিন নেওয়ার পর রক্তে জমাট বাঁধা ও প্লাটিলেট কমে যাওয়ার মতো বিষয়গুলোতে নজর রাখার সুপারিশ করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছেন, ভ্যাকসিন নেওয়ার কারণে মৃত্যুর কারণে মানুষের এর প্রতি অনীহা দেখা দিয়েছে। ফলে সরকার এখনও পর্যন্ত অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারেনি। সরকারের দাবি, যথেষ্ট টিকা মজুত আছে তবে মানুষের অনীহার কারনে সবাইকে টিকা দেওয়া সম্ভব হয়নি।

ভারতে এখন পর্যন্ত ৯ কোটি ৮০ লাখ ৭৫ হাজার ১৬০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। সর্বাধিক ও যথাযথ ব্যবহারের জন্যে ১১ থেকে ১৪ এপ্রিল ভারতের প্রতিটি রাজ্যে ‘টিকা উৎসব’ পালন করার ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Bengali Health & Medicine World News ১৮০bengalihealthmedicinenewsproperty="og:image"worldজনেরনেওয়ারপরভারতেভ্যাকসিনমৃত্যু

Post navigation

Previous post
Next post

Related Posts

Canada

CORRIERE CANADESE / York, una Facoltà per formare medici di base

April 4, 2024

…

Read More
Canada

CORRIERE CANADESE / Il “colpo di genio” nelle esperienze di Gianluigi Bisleri e Terry Peters

May 8, 2024May 8, 2024

…

Read More

Torta in faccia alla Gioconda: è solo l’ultimo tassello

June 14, 2022August 25, 2023

…

Read More

Latest Articles

  • CORRIERE CANADESE / Canada nel mirino, nuovo dazio per Ottawa June 4, 2026
  • CORRIERE CANADESE / National Day, l’omaggio delle istituzioni all’Italia June 4, 2026
  • CORRIERE CANADESE / Cusma, Ottawa chiede il rinnovo per 16 anni June 3, 2026
  • CORRIERE CANADESE / L’Italia: da 80 anni presidio di libertà, pace e sicurezza June 3, 2026
  • CORRIERE CANADESE / Festa della Repubblica – 2 Giugno, il messaggio di Tajani agli Italiani nel mondo: “Siamo uniti nel Tricolore” June 2, 2026

Search Articles by Date

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« May    

Our Sponsors

Lido Construction Pascale_Di_Poce
©2026 Canadian National Multimedia Newsgroup | WordPress Theme by SuperbThemes