Skip to content
Canadian National Multimedia Newsgroup Canadian National Multimedia Newsgroup
  • Home
  • About Us
    • Privacy Policy
  • Your Preferences
    • Editorials
    • Gastronomy
    • Health & Medicine
    • Interviews
    • Community
    • News Updates
    • Opinion
    • Podcasts & Videos
    • Politics
    • Show Biz
    • Sport
  • Contact Us
Canadian National Multimedia Newsgroup
Canadian National Multimedia Newsgroup

করোনা টিকার জন্য ভারতকে ছাড়া চীনের জোট গঠনের প্রস্তাবে বাংলাদেশ

Muhammad Ali Bukhari, April 22, 2021August 25, 2023

টরন্টো, এপ্রিল ২২: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার জন্য ভারতকে ছাড়া আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে চীনের জোট গঠনের প্রস্তাবে সায় দিয়েছে বাংলাদেশ। এতে সম্মতি রয়েছে বাংলাদেশের, বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, করোনার টিকা সংগ্রহে রাখার জন্য ছয়টি দেশকে নিয়ে একটি জোট গঠন করতে চায় চীন। যেটার নাম দিতে চায় সাউথ এশিয়া স্টোরেজ ফর কোভিড ফ্যাসিলেটেড ভ্যাকসিন। যেন জরুরি প্রয়োজনে এই জোট রাষ্ট্রগুলো টিকা পায়। ভারতবিহীন এ জোটে থাকতে আপত্তি নেই বাংলাদেশের। ইতোমধ্যে চীনের এ উদ্যোগে বাংলাদেশসহ অন্য দেশগুলোও সম্মতি দিয়েছে। এটাতে মোটামুটি ছয়টি দেশ সম্মত হয়েছে, এ জোটের কাজ হবে কোভিড ভ্যাকসিন সংরক্ষণ করা। তবে এখনো জোটটি চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে।

ড. মোমেন বলেন, চীনের এই উদ্যোগে বাংলাদেশ ছাড়া আরও চারটি দেশ আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান রয়েছে।

ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটি থেকে টিকা পেতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এভাবে পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী দুই থেকে তিন মাস টিকা রপ্তানির সুযোগ নেই বলে জানিয়েছে টিকা ভারতের উৎপাদন প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট।

এদিকে বৃহস্পতিবার আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাংবাদিকদের বলেছেন, বিশ্বব্যাপী করোনার টিকা নিয়ে একটা সংকট রয়েছে। সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি।তবে বাংলাদেশ যেন টিকার কার্যক্রম চালিয়ে যেতে পারে, ভারতের পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে।

Bengali Health & Medicine World News bengalihealthmedicinenewsproperty="og:image"worldকরোনাগঠনেরচীনেরছাড়াজন্যজোটটিকারপ্রস্তাবেবাংলাদেশভারতকে

Post navigation

Previous post
Next post

Related Posts

Canada

CORRIERE CANADESE / L’appello di uno chef italiano: “Aiutate la mia famiglia a ritrovare il sorriso”

March 14, 2024

…

Read More

Teens get vaccines in Canadian provinces

May 26, 2021August 25, 2023

…

Read More
Arts & Culture

CORRIERE CANADESE / High Concept Filmmaking, Italian Style

November 4, 2025

…

Read More

Latest Articles

  • CORRIERE CANADESE / Il taccuino mundial del Corriere – Zamora, Alcantara, i quattro schiaffoni e la rivalità secolare tra la Roja e i Bleus July 14, 2026
  • CORRIERE CANADESE / Carney pronto al rimpasto di governo July 14, 2026
  • CORRIERE CANADESE / Il taccuino mundial del Corriere – Il Mondiale infantinizzato pronto a volare a quota 64 July 13, 2026
  • CORRIERE CANADESE / Bozza d’accordo Unifor-Ford ma “l’effetto Toyota spaventa” July 13, 2026
  • CORRIERE CANADESE / Depriving Parents of their Constitutional Rights July 13, 2026

Search Articles by Date

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
« Jun    

Our Sponsors

Lido Construction Pascale_Di_Poce
©2026 Canadian National Multimedia Newsgroup | WordPress Theme by SuperbThemes