Skip to content
Canadian National Multimedia Newsgroup Canadian National Multimedia Newsgroup
  • Home
  • About Us
    • Privacy Policy
  • Your Preferences
    • Editorials
    • Gastronomy
    • Health & Medicine
    • Interviews
    • Community
    • News Updates
    • Opinion
    • Podcasts & Videos
    • Politics
    • Show Biz
    • Sport
  • Contact Us
Canadian National Multimedia Newsgroup
Canadian National Multimedia Newsgroup

কানাডায় তৈরি করোনা টিকার ট্রায়াল শুরু

Muhammad Ali Bukhari, April 16, 2021August 25, 2023

টরন্টো, এপ্রিল ১৬: এই প্রথম কানাডায় তৈরি কোভিড-১৯ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। এতে গতকাল আলবার্টা বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. জন লিউসের নেতৃত্বে এডমন্টনভিত্তিক এন্টস ফার্মাসিউটিক্যালের ল্যাবে তৈরি প্রথম ধাপের ক্লিনিক্যাল টিকাটি মানব দেহে প্রয়োগ করা হয়েছে।

 

এই টিকার নাম কোভিজেনিক্স ভ্যাক্স-০০১, যা নোভা স্কশিয়ার হেলিফ্যাক্সে অবস্থিত কানাডিয়ান সেন্টার ফর ভ্যাক্সিনোলজিতে অংশগ্রহণকারীদের মাঝে দেয়া হয়েছে। সেখানে ১৮ থেকে ৫৫ এবং ৬৫ থেকে ৮৪ বছর বয়সী মোট ৭৩ জনকে তা পর্যায়ক্রমে প্রয়োগের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে। এতে এন্টস ফার্মাসিউটিক্যালের প্রত্যাশা, দুই মাসের মধ্যে তারা তাদের প্রয়োগকৃত টিকার নিরাপদ বৃত্তান্ত জানতে পারবে এবং একই সঙ্গে এই ডিএনএ-নির্ভর টিকাটি ব্যবহারে হেলথ্ কানাডা অনুমোদন দেবে।

 

ওই টিকার গবেষক ড. জন লিউস এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘বিশ্বব্যাপি আমাদের ১৬০০ কোটি ভ্যাকসিন প্রয়োজন এবং আমি বিশ্বাস করি ডিএনএ হচ্ছে এই পথে উত্তম পদক্ষেপ।’

এর আগে এই বছরের শুরুতে গবেষক লিউস জানিয়েছেন, এন্টসে তৈরি ভ্যাকসিন প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে ‘উত্তম জীবাণুধ্বংসী হিসেবে আর্বিভূত হয়েছে’ এবং তা আদি ‘সার্স-কোভ-২’ ও তার বিস্তৃত ভেরিয়্যান্ট প্রতিরোধেও সক্ষম। তাতে গবেষকরা আত্মবিশ্বাসী হয়ে বলছেন, এই ভ্যাকসিনের একটি মাত্র ডোজই নিরাপত্তার উপযোগী।

 

জানা গেছে, ওই ভ্যাকসিনের পুরোটাই স্বদেশে প্রক্রিয়াজাত এবং তা আলবার্টা বিশ্ববিদ্যালয়ের আলবার্টা সেল থেরাপি ম্যানুফেকচারিং (এসিটিএম) প্রকল্পে গবেষণাপ্রসূত। সেজন্য ড. লিউসের কথা, ‘তাই ভ্যাকসিন উৎপাদনে বিনিয়োগের ক্ষেত্রে এখনও কানাডা পিছিয়ে নেই। এখন আমরা যত দ্রুত নিরাময় তৈরিতে বিনিয়োগে এগিয়ে আসবো, তত দ্রুই নিরাময়টি পেয়ে যাবো।’         

 

Bengali Canada Health & Medicine bengalicanadá”healthmedicineproperty="og:image"করোনাকানাডায়টিকারট্রায়ালতৈরিশুরু

Post navigation

Previous post
Next post

Related Posts

Canada

The Renaissance of Notre Dame de Paris

December 8, 2024

…

Read More
Canada

Post-Modernist Canadian Identity and Government

June 26, 2024June 26, 2024

…

Read More
Canada

CORRIERE CANADESE / La doppia lotta di Alex Shved: contro il cancro e la burocrazia

July 10, 2026

…

Read More

Latest Articles

  • CORRIERE CANADESE / Il taccuino mundial del Corriere – Il Mondiale infantinizzato pronto a volare a quota 64 July 13, 2026
  • CORRIERE CANADESE / Bozza d’accordo Unifor-Ford ma “l’effetto Toyota spaventa” July 13, 2026
  • CORRIERE CANADESE / Depriving Parents of their Constitutional Rights July 13, 2026
  • CORRIERE CANADESE / Privare i genitori dei loro diritti costituzionali July 13, 2026
  • CORRIERE CANADESE / Love’s Mythic Metamorphosis July 10, 2026

Search Articles by Date

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
« Jun    

Our Sponsors

Lido Construction Pascale_Di_Poce
©2026 Canadian National Multimedia Newsgroup | WordPress Theme by SuperbThemes