Skip to content
Canadian National Multimedia Newsgroup Canadian National Multimedia Newsgroup
  • Home
  • About Us
    • Privacy Policy
  • Your Preferences
    • Editorials
    • Gastronomy
    • Health & Medicine
    • Interviews
    • Community
    • News Updates
    • Opinion
    • Podcasts & Videos
    • Politics
    • Show Biz
    • Sport
  • Contact Us
Canadian National Multimedia Newsgroup
Canadian National Multimedia Newsgroup

টরন্টোয় সড়ক দুঘর্টনায় নিহত নাদিয়ার জন্য বাংলাদেশি কমিউনিটির শোক

Muhammad Ali Bukhari, October 22, 2021August 25, 2023

সড়ক দুর্ঘটনায় ১৭ বছর বয়সী বার্চমাউন্ট পার্ক কলেজিয়েট ইনস্টিটিউটের দ্বাদশ শ্রেণির ছাত্রী নাদিয়া মজুমদারের অকাল মৃত্যুতে টরন্টোর বাংলাদেশি কমিউনিটি গভীর শোকাভিভূত। স্থানীয় সময় গত মঙ্গলবার অপরাহ্নের কিছু আগে স্কুলের নিকটবর্তী বার্চমাউন্ট ও ডেনফোর্থ সংযোগস্থল

অতিক্রম করার সময় একটি মিনিভ্যান তাকে চাপা দেয়। এরপর দ্রুত তাকে হাসপাতাল নেয়ার পথে সে মারা যায়। বৃহস্পতিবার অপরাহ্নে ইসলামিক রিসার্চ সেন্টার কানাডায় তার জানাজা শেষে অশ্রুসিক্ত পিতা আজিজুল মজুমদার সাংবাদিকদের বলেন, ‘আমি সব হারিয়েছি।

সে ছিল অতি আদরের; সেজন্য সারা জীবন তাকে অনুভব করবো। আমি ন্যায়বিচার প্রত্যাশী, যেন আর কখনো এভাবে আমার মতো কোনো পিতা-মাতা তাদের সন্তান হারায়।’

একজন পারিবারিক বন্ধু জানান, ‘নাদিয়ার জন্ম অন্টারিওর হ্যামিল্টনে এবং বয়সের তুলনায় সে ছিল বুদ্ধিদীপ্ত-মেধাবী এবং সম্প্রতি তার দাদীর বাড়ীতে গিয়ে ভবিষ্যতে একজন নার্স হওয়ার স্বপ্ন ব্যক্ত করেছিল।

পাশাপাশি তার সহপাঠীরা জানিয়েছে, ‘সে ছিল সদা হাস্যাজ্জ্বল, কমিউনিটির একজন স্বেচ্ছাসেবী এবং কমিউনিটির জন্য সেবাব্রতী একজন স্বপ্নদিশারী।’

তার জানাজা শেষে সেদিন বিকেলেই তাকে রিচমন্ড হিলের মুসলিম গোরস্থানে দাফন করা হয়। আর শোকে মুহ্যমান সকলে ছিলেন বাক-বিমূঢ়।

Bengali Canada Community GTA News Updates Ontario bengalicanadá”communitygtanewsontarioupdatesকমিউনিটিরজন্যটরন্টোয়দুঘর্টনায়নাদিয়ারনিহতবাংলাদেশিশোকসড়ক

Post navigation

Previous post
Next post

Related Posts

Canada

CORRIERE CANADESE / Scuola, sì a retribuzione retroattiva del 2.75%

February 12, 2024

…

Read More
Canada

CORRIERE CANADESE / Primo Cdm per Carney, nel weekend vola dal Papa

May 15, 2025

…

Read More
Canada

CORRIERE CANADESE / Bozza d’intesa Hanwha-Apma per costruire l’obice K9

April 30, 2026

…

Read More

Latest Articles

  • CORRIERE CANADESE / Il taccuino mundial del Corriere – L’Infantinizzazione del calcio: livello tecnico infimo e noia June 19, 2026
  • CORRIERE CANADESE / Sempre meno immigrati: cala la popolazione canadese June 19, 2026
  • CORRIERE CANADESE / Cusma, la nuova minaccia di Donald Trump June 19, 2026
  • CORRIERE CANADESE / Bellocchio and Elkann Tackle the Savoy Legacy June 18, 2026
  • CORRIERE CANADESE / Bellocchio ed Elkann affrontano l’eredità di Casa Savoia June 18, 2026

Search Articles by Date

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« May    

Our Sponsors

Lido Construction Pascale_Di_Poce
©2026 Canadian National Multimedia Newsgroup | WordPress Theme by SuperbThemes