Skip to content
Canadian National Multimedia Newsgroup Canadian National Multimedia Newsgroup
  • Home
  • About Us
    • Privacy Policy
  • Your Preferences
    • Editorials
    • Gastronomy
    • Health & Medicine
    • Interviews
    • Community
    • News Updates
    • Opinion
    • Podcasts & Videos
    • Politics
    • Show Biz
    • Sport
  • Contact Us
Canadian National Multimedia Newsgroup
Canadian National Multimedia Newsgroup

জাতিসংঘ মিশেল ব্যাশেলেটের বাংলাদেশ সফর সংক্রান্ত তথ্য বিভ্রান্তি নিশ্চিত করেছে

Muhammad Ali Bukhari, August 31, 2022August 25, 2023

এক অনুসন্ধানে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি নিশ্চিত করে বলেন, সদ্য বিদায়ী মানবাধিকার হাই কমিশনার মিশেল ব্যাশেলেটের বাংলাদেশ সফর শেষে দেয়া বক্তব্যে অধিকার লংঘনের কোনো কিছু বলেননি, তা নিয়ে তথ্য বিভ্রান্তি ঘটেছে। মুখপাত্র পরিস্কার ভাষায় জানিয়েছেন, ‘আমরা ওই বিভ্রান্তির জন্য দুঃখিত’।

অনুরূপভাবে বলেছেন, ‘২৫ আগস্ট জেনেভায় দেওয়া বিবৃতিতে তিনি বৈশ্বিক বিষয়গুলোর ওপর আলোকপাত করেছেন। সেখানে জলবায়ু পরিবর্তন, খাদ্য,
জ্বালানি তেল ও অর্থনৈতিক সংকট, সুশীল সমাজের কথা বলার অধিকারের মতো বিষয়গুলো ছিল। এসব বিষয় সব দেশেই বিদ্যমান, বাংলাদেশও তাতে অন্তর্ভুক্ত। সেখানে রোহিঙ্গাদের দুর্দশার বিষয়টি উঠে আসে, কেননা ওই দিনই ছিল রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের বছরপূর্তি। এর অর্থ এই নয় যে তা “বৈশ্বিক প্রতিবেদন” ছিল।

বাস্তবে ঢাকায় দেওয়া বক্তব্যে ব্যাশেলেট বলেছেন, ‘মানবাধিকার সংক্রান্ত চ্যালেঞ্জগুলো অতিক্রম করার প্রথম ধাপই হচ্ছে সেগুলোকে স্বীকার করা। হাই কমিশনার যেসব সুপারিশ করেছেন, সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণের জন্য ঢাকাকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর। পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার রক্ষা ও তা এগিয়ে নিতেও সহায়তার জন্য প্রস্তুত রয়েছে তারা’, যোগ দিয়ে জানান রাভিনা শামদাসানি।

উপরন্তু ১৭ আগস্ট ঢাকায় ব্যাশেলেট বলেছেন, বাংলাদেশ সরকারের উচিত আরোপিত গুম ও বিচার বর্হিভূত হত্যার অভিযোগগুলো স্বীকার করা এবং নিরপেক্ষভাবে সেগুলোর তদন্ত করা। ঢাকায় চার দিনের সফর শেষে বিদায়ের আগে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতেই ব্যাশেলেট বলেছেন, ‘আমি সরকারের মন্ত্রী পর্যায়ে এই গুরুতর অভিযোগগুলো তুলে ধরে বলেছি যাতে এই অভিযোগগুলোর প্রেক্ষিতে নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি নিরাপত্তা কাঠামোয় সংস্কার সাধন করা হয়। ’

In the pic, Ravina Shamdasani (from her Facebook page) 

Bengali Canada News Updates Politics World News bengalicanadá”newspoliticsupdatesworldকরেছেজাতিসংঘতথ্যনিশ্চিতবাংলাদেশবিভ্রান্তিব্যাশেলেটেরমিশেলসংক্রান্তসফর

Post navigation

Previous post
Next post

Related Posts

Canada

CORRIERE CANADESE / Trudeau conferma: “Non mi dimetto”. Ma dai sondaggi arrivano solo cattive notizie

March 18, 2024

…

Read More
Covid-19 Updates

Daily update of Ontario’s Covid-19 Vaccination Campaign

October 31, 2021August 25, 2023

…

Read More
Covid-19 Updates

Daily update of Ontario’s Covid-19 Vaccination Campaign

December 18, 2021August 25, 2023

…

Read More

Latest Articles

  • CORRIERE CANADESE / Pino Daniele, Uncompromising Musical Biopic July 31, 2026
  • CORRIERE CANADESE / Pino Daniele, biopic musicale senza compromessi July 31, 2026
  • CORRIERE CANADESE / Italia, Donnarumma vota Mancini: “Era ciò che volevamo” July 31, 2026
  • CORRIERE CANADESE / Cusma, Carney non vuole usare la carta dei prodotti energetici July 31, 2026
  • Essere canadesi quando la posta in gioco è alta July 31, 2026

Search Articles by Date

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
« Jun    

Our Sponsors

Lido Construction Pascale_Di_Poce
©2026 Canadian National Multimedia Newsgroup | WordPress Theme by SuperbThemes