Skip to content
Canadian National Multimedia Newsgroup Canadian National Multimedia Newsgroup
  • Home
  • About Us
    • Privacy Policy
  • Your Preferences
    • Editorials
    • Gastronomy
    • Health & Medicine
    • Interviews
    • Community
    • News Updates
    • Opinion
    • Podcasts & Videos
    • Politics
    • Show Biz
    • Sport
  • Contact Us
Canadian National Multimedia Newsgroup
Canadian National Multimedia Newsgroup

কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আইনে প্রণীত

Muhammad Ali Bukhari, March 31, 2023August 25, 2023

OTTAWA – অবশেষে স্থানীয় সময় গত ৩০ মার্চ বিকেলে কানাডার হাউজ অব কমন্সের সিনেট কক্ষে তৃতীয় ও শেষবারের মতো বিল এস-২১৪ (click here to read it) পাঠশেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আইনে প্রণীত হয়েছে, যা অতীতে ২০২১ সালের ৯ ডিসেম্বের সংসদে অনুমোদিত হয়। 

এটির ভূমিকায় বলা হয়েছে, “সমগ্র কানাডায়, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি দিনটি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পরিগণ্য হবে।” যদিও দিনটিকে “সরকারি ছুটির দিন নয়” উল্লেখ করলেও বলেছে, “বৃহত্তর নিশ্চয়তায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আইনত কোনো সরকারি ছুটির দিন কিংবা কার্যত আইন-বর্হিভূত দিবসও নয়।”

ইতিমধ্যে ওই আইনের প্রস্তাবনায় ১৯৯৯ সালে ইউনেস্কো ও ২০০৭ সালে জাতিসংঘের ঘোষণা সাপেক্ষে গুরুত্ব সহকারে বলা হয়েছে যে, “ইংরেজি ও ফ্রেঞ্চ কানাডার রাষ্ট্রীয় ভাষা; ষাটের অধিক আদিম ভাষা কানাডায় প্রচলিত; কানাডার নাগরিকরা সংখ্যাধিক্য ভাষায় কথা বলে দেশটির সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন; কানাডার সংসদ ভাষা ও সংস্কৃতির এই বৈচিত্র্যকে স্বীকৃতি দেয়; সেজন্য কানাডার সিনেট ও সংসদের পরামর্শ ও সম্মতিতে মহামান্য রানী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আইনে প্রণয়ন করেছেন।”

এ উপলক্ষে সেদিন সংসদে ওই বিল এস-২১৪-এর প্রস্তাবক ফ্লিটউড-পোর্ট কেলস আসনের লিবারেল এমপি কেন হার্ডি ও ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের লিবারেল সিনেটর মোবিনা এস. বি. জাফর কানাডায় নিযুক্ত বাংলাদেশের সম্মানিত রাষ্ট্রদূত ডক্টর খলিলুর রহমানের সঙ্গে মিলিত হন এবং তারা এই ধারণার উদ্যোক্তা মাদার ল্যাংগুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটির সভাপতি আমিনুল ইসলাম মওলার প্রশংসা করেন, যে প্রতিষ্ঠানটি সূচনায় দিবসটির স্বপ্নদ্রষ্টা প্রয়াত রফিকুল ইসলাম ও আবদুস সালামের উদ্যোগে প্রতিষ্ঠিত।

In the pic above, Bangladesh High Commissioner Dr. Khalilur Rahman, Senator Mobina Jaffer and MP Ken Hardie as provided by MLLWS (Mother Languages Lovers of the World Society) president Aminul Islam Moula

Bengali Canada Culture News Updates World News bengalicanadá”culturenewsupdatesworldআইনেআন্তর্জাতিককানাডায়দিবসপ্রণীতমাতৃভাষা

Post navigation

Previous post
Next post

Related Posts

È venuta a mancare Raffaella Liscio: venerdì i funerali

January 26, 2022August 25, 2023

…

Read More

Il sogno americano è svanito: il 91% preferisce il Canada

August 25, 2022August 25, 2023

…

Read More

Update of the Covid-19 Landscape

March 21, 2021August 25, 2023

…

Read More

Latest Articles

  • CORRIERE CANADESE / Pino Daniele, Uncompromising Musical Biopic July 31, 2026
  • CORRIERE CANADESE / Pino Daniele, biopic musicale senza compromessi July 31, 2026
  • CORRIERE CANADESE / Italia, Donnarumma vota Mancini: “Era ciò che volevamo” July 31, 2026
  • CORRIERE CANADESE / Cusma, Carney non vuole usare la carta dei prodotti energetici July 31, 2026
  • Essere canadesi quando la posta in gioco è alta July 31, 2026

Search Articles by Date

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
« Jun    

Our Sponsors

Lido Construction Pascale_Di_Poce
©2026 Canadian National Multimedia Newsgroup | WordPress Theme by SuperbThemes