Skip to content
Canadian National Multimedia Newsgroup Canadian National Multimedia Newsgroup
  • Home
  • About Us
    • Privacy Policy
  • Your Preferences
    • Editorials
    • Gastronomy
    • Health & Medicine
    • Interviews
    • Community
    • News Updates
    • Opinion
    • Podcasts & Videos
    • Politics
    • Show Biz
    • Sport
  • Contact Us
Canadian National Multimedia Newsgroup
Canadian National Multimedia Newsgroup

লিবারেল পরিত্যাগ করেছে স্পাদাইনা-ফোর্ট ইয়র্কের প্রার্থী

Muhammad Ali Bukhari, September 18, 2021August 25, 2023

কেন্দ্রীয় লিবারেল তাদের টরন্টোর স্পাদাইনা-ফোর্ট ইয়র্ক রাইডিংয়ে মনোনীত প্রার্থী কেভিন ভং-কে পরিত্যাগের ঘোষণা দিয়েছে, এমনকী সে সোমবার নির্বাচিত হলেও তাকে লিবারেল ককাসে স্থান দেবে না বলে আজ সকালে জানিয়েছে। কারণ, টরন্টো স্টার তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে কেভিনের বিরুদ্ধে ২০১৯ সালে এক নারীকে যৌন হয়রানির মামলাটি জনসমক্ষে তুলে ধরে, যা পরে অবশ্য সেই নারী ‘আগ্রহ হারিয়ে ফেলায়’ সরকার পক্ষ থেকে তা বাদ দেয়া হয়, যদিও সেই নারী এখনও তার ঘটনার সত্যতার বিষয়ে অবিচল রয়েছেন। 

গতকাল দিনভর এ নিয়ে কেভিনের প্রতিপক্ষরা শোরগোল পাকালে, এমনকী স্বয়ং এনডিপি নেতা জগমিত সিং মুখ খুললে আজ সকালে লিবারেল পার্টি তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, কেভিন ভং ‘আর তাদের প্রার্থী হিসেবে থাকছেন না’।

কিন্তু ভোটদান যেহেতু শুরু হয়ে গেছে এবং তার নামটি যেহেতু ব্যালট থেকে বাদ দেয়া যাচ্ছে না, সেহেতু পার্টি বলেছে ‘কোনক্রমেই সে লিবারেল ককাসভুক্ত সদস্য হিসেবে গণ্য হবে না’ যদিও সে সোমবারের নির্বাচনে জিতে যায়।

কেভিনের বিষয়ে এই সিদ্ধান্তটি তখনই প্রকাশ পেল যখন আগেই দলনেতা জাস্টিন ট্রুডো নিজেই স্বীকার করেছেন, সে পার্টির মনোনয়ন প্রক্রিয়া পরিপূর্ণ করেই মনোনীত হয়েছে, তাই পার্টি তার বিরুদ্ধে ২০১৯ সালে আনীত যৌন হয়রানির মামলার ‘বিষয়টি দেখছে’, যা সরকার পক্ষ পরে পরিচালনা থেকে বাদ দিয়েছিল।

Bengali Canada Canadian Federal Election News Updates Politics bengalicanadá”canadianelectionfederalnewspoliticsupdatesইয়র্কেরকরেছেপরিত্যাগপ্রার্থীলিবারেলস্পাদাইনা-ফোর্ট

Post navigation

Previous post
Next post

Related Posts

Canada

Ontario, more new Covid cases among vaccinated

November 22, 2021August 25, 2023

…

Read More
Canada

ArriveCan, shadows on contracts. “Trudeau Government’s abuse of taxpayer dollars”

January 31, 2024

…

Read More

Giorgia Meloni al CPAC in Florida: “Combatteremo contro l’ideologia ‘woke’ e la ‘cancel culture’ “

February 28, 2022August 25, 2023

…

Read More

Latest Articles

  • CORRIERE CANADESE / Vertice Italia-Canada con Guariglia, segretario generale della Farnesina April 14, 2026
  • CORRIERE CANADESE / Italian Documentary Sparks Controversy April 14, 2026
  • CORRIERE CANADESE / Il documentario su Regeni provoca controversia April 14, 2026
  • CORRIERE CANADESE / Reddito, si allarga il gap tra ricchi e poveri April 14, 2026
  • CORRIERE CANADESE / Meno ‘trustee’ e più didattica: ecco la riforma dei Provveditorati dell’Ontario April 14, 2026

Search Articles by Date

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« Mar    

Our Sponsors

Lido Construction Pascale_Di_Poce
©2026 Canadian National Multimedia Newsgroup | WordPress Theme by SuperbThemes